শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

অনুপ্রবেশ করে বাংলাদেশে ব্যবসা, আশুগঞ্জে ৩ ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৮ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 11:33 pm

অনুপ্রবেশ করে বাংলাদেশে ব্যবসা, আশুগঞ্জে ৩ ভারতীয় নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। ঢাকা-সিলেট মহাসড়ককের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার যাত্রী ছাউনীর এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, শংকর কাশিনাথ দেশমুখের ছেলে বিলাস শংকর দেশমুখ, শমভাজি ভিমরাও মুহিতের ছেলে বাসন্ত শমভাজি মুহিত ও আহমদ বাবালাল মুলানীর ছেলে জাভেদ আহমদ মুলানী। তারা সবাই ভারতের মহারাস্ট্র প্রদেশের শাংলী জেলার বাসিন্দা।

এতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার যাত্রী ছাউনীর সামনে ৩ জন লোককে অবস্থান করতে দেখে, তাদের গতিবিধি সন্দেহ জনক মনে হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তারা ভারতীয় নাগরিক। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। সংবাদ পেয়ে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় ৩ ভারতীয় নাগরিককে আটক করা হয়।

এই বিষয়ে ভৈরব র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসাইন জানান, দীর্ঘদিন যাবত তারা বাংলাদেশে অবৈধ ভাবে বসবাস করে আসছে। তারা হবিগঞ্জের মাধবপুরে দোকান নিয়ে ব্যবসা করে আসছিল। সেই দোকানে বিভিন্ন স্বর্ণের দোকান থেকে কয়লার ছাই সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে রূপা সংগ্রহ করতো।

তিনি আরও বলেন, আটককৃত ভারতীয় নাগরিকদের পরিচয় জিজ্ঞাসা করিলে ভারতীয় নাগরিক বলে জানায় কিন্তু তারা ভারতীয় নাগরিকের কোন পরিচয় পত্র এবং বাংলাদেশে অবস্থানের কোন বৈধ পাসপোর্ট ভিসা দেখাতে পারেনা।

এএসপি বেলায়েত হোসাইন আরও জানান, তাদের তল্লাশী করে একটি এলএডি টিভি মনিটর ও এক সেট টিভি ষ্ট্যান্ড, ৩ টি মোবাইল ফোন, একটি বালতিসহ সোনা ও রুপা সংগ্রহের লোহার রিং-১৩৪ টি, ভিজিটিং কার্ড-৬ টি ও নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

তাই তাদের বিরুদ্ধে বাংলাদেশ (কন্ট্রোল অফ এন্টি) এ্যাক্ট ১৯৫২ এর ৩(১) ধারার বিধান লংঘন করিয়া একই আইনের ৪ ধারায় শাস্তি যোগ্য ধর্তব্য অপরাধ করায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:১১ পিএম | রবিবার, ০৮ নভেম্বর ২০২০

The Daily Sarod |