https://www.jac-recruitment.sg/?source=google.com

অনিয়মের সংবাদ সংগ্রহে গিয়ে ভূমি অফিসে অবরুদ্ধ ৩ সাংবাদিক

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 12:02 am

অনিয়মের সংবাদ সংগ্রহে গিয়ে ভূমি অফিসে অবরুদ্ধ ৩ সাংবাদিক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভূমি অফিসের অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিককে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নবীনগর উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন বাংলা টিভির নবীনগর উপজেলা প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রীণ টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল ও বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মো. অলিউল্লাহ। পরে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে মুক্ত হন ওই তিন সাংবাদিক।
ভুক্তভোগী সাংবাদিকরা কর্মীরা জানান, সম্প্রতি নবীনগর সদর ইউনিয়ন ভূমি অফিসে জমির খারিজ করতে ঘুস বাণিজ্যের অভিযোগ উঠে। এ বিষয়ে তিন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য ভূমি অফিসে গেলে তাদের দেখে ক্ষুব্ধ হন ভূমি অফিসের সহকারী তহসিলদার (নায়েব) মো. সামসুদ্দোহা। এ সময় সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে এক সাংবাদিকের মোবাইলফোন কেড়ে নিয়ে তাদেরকে ভেতরে রেখে অফিস তালাবদ্ধ করে বেরিয়ে যান সহকারী তহসিলদার (নায়েব) মো. সামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান। পরে খবর পেয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থ থেকে থেকে মুক্ত হন ওই ৩ সাংবাদিক।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box

Posted ১২:০২ এএম | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

dainiksarod |