শিরোনাম
সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

অধ্যাপক কৃপাল নারায়ণ চৌধুরী আর নেই

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:16 pm

অধ্যাপক কৃপাল নারায়ণ চৌধুরী আর নেই

ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক কৃপাল নারায়ণ চৌধুরী আর নেই। বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়ায় নিজ বাসভবনে পরলোক গমন করেন।

দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক মেয়ে, মেয়ের জামাতাসহ বহু আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। বিকেলে মেড্ডায় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

অধ্যাপক কৃপাল নারায়ণ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি ও উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন জড়িত থেকে সাংস্কৃতিক সংগঠক হিসেবে কাজ করেছেন।

Facebook Comments Box

Posted ১০:১৬ পিএম | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৯

The Daily Sarod |