শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

অধিক মূল্যে পেঁয়াজ-চাল বিক্রি, বিজয়নগরে ৪ দোকানকে অর্থদণ্ড

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
শুক্রবার, ২০ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 7:52 pm

অধিক মূল্যে পেঁয়াজ-চাল বিক্রি, বিজয়নগরে ৪ দোকানকে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে করোনাভাইরাসের অজুহাতে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রয় নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। শুক্রবার উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজারের অভিযান চালানো হয়।

এসময় পেঁয়াজ ও চাউলের দাম বেশি রাখায় ৪জন দোকানদারকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।

জানা যায়, দেওয়ান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ কামরুল ইসলাম পেঁয়াজের দোকানে ক্রেতা সেজে যান। তার কাছ থেকে ৭০টাকা কেজি পেঁয়াজের দাম রাখেন ব্যবসায়ীরা। এসময় তার চিহ্নিত করা দোকান গুলোতে ভ্রাম্যমাণ আদালত গিয়ে আর্থিক জরিমানা আদায় করেন।

এসময় একটি দোকানে পেয়াজের মূল্য বেশি রাখায় ১৫হাজার, দাম বেশি ও মূল্য তালিকা না থাকায় দুইটি মুদিমালের দোকান ১০হাজার টাকা এবং একটি চাউলের দোকানকে ২হাজার টাকা জরিমানা করা হয়।

কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, দোকান গুলোতে দ্রব্যগুলো মূল্য তালিকা নেই। এছাড়াও তারা হঠাৎ করে নানা অজুহাতে ক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্যে মালামাল বিক্রির অভিযোগে ৪ দোকানিকে ভুক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে।

 

টিপু চৌধুরী/রাফি/—

Facebook Comments Box

Posted ৭:৪৯ পিএম | শুক্রবার, ২০ মার্চ ২০২০

The Daily Sarod |