স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : ১২:২৮ পূর্বাহ্ণ
মাদ্রাসার নিয়ম ভঙ্গ করে ইতিহাস-ঐতিহ্য ও মান সম্মান এর উপর চরমভাবে আঘাত হানার অপরাধে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মেশকাত জামাতের সকল ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২জানুয়ারি) জামিয়ার পক্ষে শিক্ষা সচিব মুফতি শামসুল হক সরাইলি সাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার সকাল ১১ টায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া দপ্তরে জমিয়াতুল মোদার্রেছীনের ( শিক্ষকমণ্ডলীর) এক জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সকলের সর্বসম্মতিক্রমে ১৪৪২ হিজরী শিক্ষাবর্ষের ছালেছে আশার (মেশকাত জামাত) এর সকল ছাত্রকে মাদ্রাসার কানুন ভঙ্গ করে জামিয়ার ইতিহাস-ঐতিহ্য ও মান সম্মান এর উপর চরমভাবে আঘাত হানার অপরাধের সম্পূর্ণরূপে বহিষ্কার করা হলো।
Posted ১২:২৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১
dainiksarod | Pijush Kanti Acharya