স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 10:36 pm
জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের শুনানীর প্রথম দিনে ৭জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর মনোনয়নের পেতে আপিল বাতিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনয়ন পাওয়া মুশফিকুর রহমান সহ ৪ জনের।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে তাদের আপিল শুনানী হয়। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কমিশনে আপিল করেন।
এক শতাংশ ভোটার না থাকায়, ত্রুটিপূর্ণ মনোনয়ন, লাভজনক পদে থাকার জন্য, হলফনামায় স্বাক্ষর না থাকায়, আয়কর রিটার্ন দাখিল না করায়, ঋণ খেলাপির অভিযোগ, দন্ডপ্রাপ্ত এবং অন্যান্য কারণেও এদের মনোনয়নয়ন বাতিল করা হয়েছিল।
নির্বাচন কমিশনের আপিল শুনানীতে প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ার যাদের মনোনয়ন ফিরে বৈধ ঘোষণা করা হয় , তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের বিএনপির মনোনয়ন পাওয়া আবু আসিফ আহমেদ। উপজেলা চেয়ারম্যান থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র গ্রহণের কোন কাগজ দেখাতে না পারায় আবু আসিফের মনোনয়ন বাতিল করেছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন মন্তু ও মো. মুখলেছুর রহমান বৈধতা পেয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জাতীয়পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল হেলাল আপিল করেছেন। পৌর হোল্ডিং টেক্স না দেওয়ার অভিযোগে তার মনোনয়ন পত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রাথী হিসেবে মনোনয়ন দাখিল করেন সৈয়দ আনোয়ার আহম্মদ লিটন। তার মনোনয়ন বাতিল করা হয়েছিল ট্যাক্স রিটার্ন আরেকজনের দাখিল করায়, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের জাতীয়পার্টির প্রার্থী কাজী মো. মামুনুর রশিদের মনোনয়ন বাতিল করা হয়েছিল মামলার তথ্য গোপন করার অভিযোগে। কাজী মো. মামুনুর রশিদ নির্বাচন কমিশনে প্রার্থিতা আপিলে ফিরে পেয়েছেন ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জাতীয়পার্টির মনোনয়ন পেয়ে মনোনয়ন দাখিল করেছিলেন জেসমিন নূর বেবী। তার মনোনয়ন বাতিল করা হয়েছিল হলফনামা ত্রæটিপূর্ণ থাকায়। তিনিও নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।
আর মনোনয়নের আপিল খারিজ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনয়ন পাওয়া সাবেক সাংসদ ও খালেদা জিয়ার উপদেষ্টা মুশফিকুর রহমানের। আরোও মনোনয়ন খারিজ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির মনোনয়ন পাওয়া আখতার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী বশির উল্লাহ ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ভূইয়ার মনোনয়ন ফিরে পাওয়ার আবেদন।
Posted ১০:৩৩ পিএম | বৃহস্পতিবার, ০৬ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya