শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু সব সার কারখানা চালু করে ২২ হাজার কোটি টাকার আমদানি ব্যায় সাশ্রয় করতে চায় সরকার নাসিরনগরে পুকুর থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার সরাইলে দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প, দেড় হাজার রোগীকে চিকিৎসা সেবা নজরুল-সুইটি কি নবদম্পতি ছিলেন, যা বলছে পরিবার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ মহা দশমি: বিদায়ের বেদনায় জাগুক অসাম্প্রদায়িক চেতনা সীমান্তবর্তী পূজামণ্ডপে বিজিবির বাড়তি নিরাপত্তা, তৎপর থাকবে প্রতিমা বিসর্জনেও সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড: খবর শুনে ফুফুর মৃত্যু, পরিবারে শোকের মাতম আন্তঃপ্রজন্ম সংহতির ধারাবাহিকতায় গড়ে উঠবে প্রবীণবান্ধব বাংলাদেশ

সব সার কারখানা চালু করে ২২ হাজার কোটি টাকার আমদানি ব্যায় সাশ্রয় করতে চায় সরকার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 6:29 pm

সব সার কারখানা চালু করে ২২ হাজার কোটি টাকার আমদানি ব্যায় সাশ্রয় করতে চায় সরকার

দেশের সবকটি সার কারখানার উৎপদন চালুর মাধ্যমে ইউরিয়া সার আমদানি বাবদ ২২ হাজার কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান মো. বাবুল মিঞা।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
গ্যাস সংকটে গত বছরের ১লা মার্চ থেকে বন্ধ রয়েছে আশুগঞ্জ সার কারখানা। তবে চলতি বছরই গ্যাস সরবরাহের মাধ্যমে সার কারখানার উৎপাদন শুরু করা যাবে বলে আশা বিসিআইসির চেয়ারম্যানের।
বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা বলেন, বিসিআইসির কারখানাগুলোকে আমরা সচল করতে চাই। আমরাদের ২৬-২৭ লক্ষ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়। আমাদের কারখানাগুলো যদি সচল থাকে, আমরা যদি কারখানাগুলোতে গ্যাস সরবরাহ পাই, তাহলে আমরা দেশের চাহিদার পরিমাণ উৎপাদন করেও রপ্তানি করার সক্ষমতা রাখি।
তিনি আরও বলেন, আমাদের মূল সমস্যা হচ্ছে গ্যাসের সংকট। তবে গ্যাস সরবরাহ নিশ্চিত করে আমাদের কারখানাগুলো চালু করতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। কারখানাগুলো চালু করতে পারলে আমাদের আর সার আমদানি করতে হবে না।
এ সময় বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আলী আশরাফ ও উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়াসহ কারখানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:২৯ পিএম | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

The Daily Sarod |