অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 8:05 pm
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৮৯০ জন। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৯১ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪০ হাজার ৭৬ জনে।
Posted ৮:০৫ পিএম | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya