সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি গ্যাস পাম্প

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : ৯:৫২ অপরাহ্ণ

সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি গ্যাস পাম্প

সারা দেশের সব সিএনজি গ্যাসের পাম্প প্রতিদিন পাঁচ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাম্প বন্ধ থাকবে। এই নির্দেশনা অমান্য করলে নেয়া হবে ব্যবস্থা নেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পেট্রোবাংলা।

আজ মঙ্গলবার (১লা মার্চ) থেকে এ নির্দেশনা বাস্তবায়ন হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে এসময় সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে পেট্রোবাংলা।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে বিদ্যুৎ উৎপাদনের পিক-আওয়ার, অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সব সিএনজি স্টেশনে প্রতিদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

গত বছরের ১৫ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এক ঘণ্টা বাড়িয়ে এবার তা পাঁচ ঘণ্টা করা হলো।।

Facebook Comments Box

Posted ৯:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২

dainiksarod |