শিরোনাম
সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান

মালদ্বীপে পাকিস্তানি সহকর্মীর ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৭ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 8:25 pm

মালদ্বীপে পাকিস্তানি সহকর্মীর ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

মালদ্বীপে এক পাকিস্তানি সহকর্মীর ছুরিকাঘাতে শাহীন (২৪) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার দিকে দেশটির রাজধানী মালের একটি রেষ্টুরেন্টে এই ঘটনা ঘটে। নিহত শাহীন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

নিহতের চাচা বাইজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শাহীন মালদ্বীপে একটি রেষ্টুরেন্টে কাজ করতেন। রেষ্টুরেন্টে শাহীনের সঙ্গে পাকিস্তানি এক ব্যক্তিও কাজ করতেন। কাজ করার সময় কোনো এক বিষয় নিয়ে শাহীনের সাথে ওই পাকিস্তানির কথা কাটাকাটি হয়। এরই জেরে ওই পাকিস্তানি ব্যক্তি শাহীনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা শাহীনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার ভোররাতে সেই পাকিস্তানিকে মালদ্বীপের পুলিশ আটক করেছে।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ বলেন, ‘নিহত প্রবাসীর মরদেহ দেশে আনতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

Facebook Comments Box

Posted ৮:২৫ পিএম | রবিবার, ১৭ এপ্রিল ২০২২

The Daily Sarod |