শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বাঞ্ছারামপুরে কাভার্ডভ্যান চাপায় গৃহবধূ নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:58 pm

বাঞ্ছারামপুরে কাভার্ডভ্যান চাপায় গৃহবধূ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় রিকশা আরোহী শিউলী আক্তার (২৪) নামে গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বাঞ্ছারামপুর-ঝগড়ারচর জামতলি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলী উপজেলার বুধাইরকান্দি গ্রামের প্রবাসী আবুল কালামের স্ত্রী।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ওই নারী উপজেলা সদর থেকে রিকশায় যোগে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি কাভার্ডভ্যান রিকশাটিকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই রিকশায় থাকা নারী আহত হয়ে মারা যান। পুলিশ খবর পেয়ে কাভার্ডটিকে আটক করে। তবে এর চালক পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পিএম | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

The Daily Sarod |