শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশনের সার্ভার ৩দিন ধরে অকেজো, হাতে লিখে চলছে কাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২৩ মে ২০২২   সর্বশেষ আপডেট : 10:12 pm

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশনের সার্ভার ৩দিন ধরে অকেজো, হাতে লিখে চলছে কাজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশনের সার্ভার গত তিনদিন যাবত অকেজো রয়েছে। কারিগরি ত্রুটির কারণে গত শুক্রবার (২০ মে) থেকে অকেজো হয়ে আছে। এর ফলে এ বন্দর দিয়ে যাতায়াতকারী পাসপোর্ট ও ভিসার প্রয়োজনীয় তথ্য হাতে লিখে রেজিস্টার খাতায় নথিভুক্ত করতে হচ্ছে।

হাতে লিখে ইমিগ্রেশনের কাজ করতে গিয়ে অতিরিক্ত সময় লাগছে। জেলা পুলিশের বিশেষ শাখার তত্ত্বাবধানে এই বন্দরে ইমিগ্রেশনের কার্যক্রম পরিচালিত হয়।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, সার্ভারের ত্রুটি সারানোর জন্য ঢাকায় কাজ চলছে। আগামী দুই-তিনদিনের মধ্যেই সার্ভার ঠিক হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তীতে যাত্রীদের পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত তথ্যগুলো সার্ভারে যুক্ত করা হবে।

 

Facebook Comments Box

Posted ১০:১২ পিএম | সোমবার, ২৩ মে ২০২২

The Daily Sarod |