শিরোনাম
মাদক পরিবহনে ‘নিরাপদ রুট’ ব্রাহ্মণবাড়িয়া! লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম প্রধানমন্ত্রী বুদ্ধিমান, ভারত সফরের সিদ্ধান্ত তার ওপর নির্ভর করছে: হাইকমিশনার ত্রিবেদী মালিক সেজে ভাড়ার মাইক্রোবাস বিক্রির অভিযোগ, প্রতারক গ্রেপ্তার বেতন বাড়ায় সরকারি চাকরিজীবীরা খুশি হলেও ব্যয় বাড়ার শঙ্কায় বেসরকারিরা ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ‘যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে, তারাই বিএনপিতে থাকবে’ সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিতাস নদীতে পোনামাছ অবমুক্তকরণ মন্ত্রিসভায় নবম পে স্কেল প্রস্তাব অনুমোদন আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ ও জিয়া সার কারখানা নামকরণের দাবিতে বিক্ষোভ

না ফেরার দেশে সাবেক গণপরিষদ সদস্য সৈয়দ এমদাদুল বারী

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:56 pm

না ফেরার দেশে সাবেক গণপরিষদ সদস্য সৈয়দ এমদাদুল বারী

বীর মুক্তিযোদ্ধা, সাবেক গণপরিষদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত), সাবেক জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এ.কে.এম.এমদাদুল বারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০মিনিটে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

সৈয়দ এ কে এম এমদাদুল বা‌রীর জন্ম ১৯৩৫ সা‌লের ২৩শে ন‌ভেম্বর ব্রাহ্মণবা‌ড়িয়া জেলার আখাউড়া উপ‌জেলার ধরখার ইউ‌নিয়‌নের রানীখার গ্রা‌মে। রানীখার প্রাথ‌মিক বিদ্যালয় থে‌কে তিনি শিক্ষাজীবন শুরু ক‌রেন। তালশহর এআই স্কুল থে‌কে প্রথম বিভাগ পে‌য়ে এসেসসি পাশ ক‌রেন। প্রথম বিভাগ পে‌য়ে উচ্চ মাধ্যমিক পাশ ক‌রেন কি‌শোরগঞ্জ জেলার ভৈরব উপ‌জেলার হাজী আসমত ক‌লেজ থে‌কে। তারপর ঢাকা স‌লিমুল্লাহ এক‌া‌ডেমী থে‌কে রাষ্ট্র‌বিজ্ঞা‌নে অর্নাস ক‌রেন।

প‌রে কু‌মিল্লা থে‌কে এলএলবি পাশ ক‌রেন। আইনপেশায় প্র্যাক‌টিস শুরু ক‌রেন ব্রাহ্মণবা‌ড়িয়ার পুরাতন ‌আদালত বি‌ল্ডিংয়ে। ১৯৬৫ সা‌লে কু‌মিল্লা‌তে আইনজীবী নিযুক্ত হন। ১৯৬৬ সা‌লে ব্রাহ্মণবা‌ড়িয়া আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৭০ সা‌লে ব্রাহ্মণবা‌ড়িয়া-৪ আসনে সংসদ নির্বাচন ক‌রেন। বিপুল ভো‌টে গণপরিষদ সদস্য হিসেবে জয়লাভ ক‌রেন। আর একই আস‌নে নির্বা‌চিত হয় বর্তমান আইনমন্ত্রী এড‌ভো‌কেট আ‌নিসুল হ‌কের বাবা এড‌ভো‌কেট সিরাজুল হক।

তারপর ১৯৭১ সা‌লে ২নং সেক্টর থে‌কে মু‌ক্তি‌যো‌দ্ধে অংশগ্রহণ ক‌রেন। ৭০ দশ‌কে কসবা আওয়ামীলী‌গের সভাপ‌তি ছি‌লেন আর ২০১০ সা‌লে হন ব্রাহ্মণবা‌ড়িয়‌া জেলা আওয়ামীলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি। সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া জেলা প‌রিষদ প্রশাসক নিযুক্ত হন ২০১১ সা‌লে।

উনার মৃত্যুতে শোক জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরী।

Facebook Comments Box

Posted ৯:৫৬ পিএম | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |