শিরোনাম
সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান

সৌদিতে ওমরাহ ও ভ্রমণ ভিসায় প্রবেশ সাময়িক স্থগিত

সাজিদুল ইসলাম, সৌদি আরব প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 7:49 pm

সৌদিতে ওমরাহ ও ভ্রমণ ভিসায় প্রবেশ সাময়িক স্থগিত

প্রাণঘাতী করোনাভাইরাস মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ইরান, ইরাক, বাহরাইন ও সৌদি আরবে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮-জনে দাঁড়িয়েছে।

ইতোমধ্যে বাহারাইনে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৪ সৌদি নারী। বাহরাইনের স্বাস্থ্য অধিদপ্তর ৬ জন নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হবার খবর জানিয়েছে। ৪ সৌদি নারীসহ বাহরাইনে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ জনে -সূত্র সৌদি গ্যাজেট

করোনাভাইরাসের আতঙ্কে পবিত্র নগরী মক্কায় ওমরাহ হজ যাত্রী ও মদিনায় মসজিদে নববী ভ্রমণকারীদের জন্য সৌদি আরবে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়,  যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববীতে যেতে চাচ্ছেন সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার সৌদি আরবের বহুল প্রচারিত দৈনিক আরব নিউজ এবং সৌদি গেজেট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ বিষয়ে সংবাদ প্রকাশ করে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে করোনা ভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ৪৩টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু।

চীনের বাইরে বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯৬৭ জন এবং মারা গেছে দুই হাজার ৭৬৩ জন।

Facebook Comments Box

Posted ৭:৪৮ পিএম | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |