শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

যুদ্ধে যেতে জেলের বন্দীদের ছেড়ে দেওয়ার ঘোষণা ইউক্রেন প্রেসিডেন্টের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 2:39 pm

যুদ্ধে যেতে জেলের বন্দীদের ছেড়ে দেওয়ার ঘোষণা ইউক্রেন প্রেসিডেন্টের

গত কয়েকদিন ধরেই ইউক্রেনে রুশ সেনাদের সাথে টানা সংঘাত চলছে। এই লড়াই থামার কোনো লক্ষণ নেই। গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়া হামলা চালানোর পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে।

এদিকে, নিজ দেশের পক্ষে লড়াই করতে কারাগারে বন্দি থাকা লোকজনকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, লড়াই করার অভিজ্ঞতা আছে এমন বন্দিদের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। দেশের কাছে তাদের অনেক ঋণ রয়েছে। রুশ সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে লড়াই করে তারা দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করবেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সামরিক আইনের অধীনে যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন বন্দিদের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে এবং যুদ্ধক্ষেত্রে লড়াই করে তারা তাদের অপরাধের ক্ষতিপূরণ দিতে পারবেন।

Facebook Comments Box

Posted ২:৩৯ পিএম | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২

The Daily Sarod |