শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় মৃত্যুর পর আইসিইউতে প্রেরণের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৮ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 9:09 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় মৃত্যুর পর আইসিইউতে প্রেরণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসায় ইশতিয়াক আহমেদ ইকরাম (২২) নামে এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৮ মার্চ) সকালে জেলা শহরের পুরাতন জেল রোডস্থ আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়ডাগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত ইকরাম সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের শহীদ উদ্দিনে ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

এই ঘটনায় হাসপাতালের মালিকের ভাই সহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, হাসপাতাল মালিকের ভাই এমদাদুল বশির জয়, হাসপাতাল স্টাফ নাজমুল হক ও আরিফুল ইসলাম।

এদিকে, বেলা ১টার দিকে ইশতিয়াকে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওবায়দুল হক বাবু, ইশতিয়াকের বন্ধু মাহমুদুল হাসান ও মুস্তাকিম খান হিমেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ভুল চিকিৎসায় ইশতিয়াক অপারেশনের পর পরই মারা গেছে। তারপরও তার লাশ আইসিইউতে পাঠানো হয়েছে। শুধু লোক দেখাতে এবং অতিরিক্ত বিল করার জন্য তার লাশ আইসিইউতে পাঠায়৷ আমরা এই ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃতের স্বজনরা জানিয়েছেন, গতকাল শুক্রবার সকালে ইশতিয়াককে নাকের পলিপাস অপারেশনের জন্য আল খলিল হসপিটাল অ্যান্ড ডায়ডাগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। এরপর দুপুরে তাকে অপারেশন থিয়েটারে নেয়ার পর তার আর জ্ঞান ফিরেনি। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আইসিইউতে হাসপাতাল স্থানান্তর করা হয়। সেখানে শনিবার সকালে তাকে মৃত ঘোষণা করা হয়।

ইশতিয়াকের চাচা আইনজীবী শামছুল ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার অপারেশন করেছেন ডা. রাফিউল আলম। কিন্তু রাফিউল জানিয়েছেন তিনি অপাশেন করেননি। ইশতিয়াকের সঠিক চিকিৎসা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবং ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে।

নাক, কান ও গলা চিকিৎসক রাফিউল আলমের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

তবে হাসপাতালের মালিক খলিল বশির মানিক সাংবাদিকদের কাছে দাবি করেন, অপারেশন ডা. রাফিউল আলম করেছেন। তার সিসিটিভি ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, এই ঘটনায় ইশতিয়াকের ভাই বাচ্চু মিয়া বাদি হয়ে হাসপাতালের মালিক খলিল খলিল বশির মানিক, ইএনটি চিকিৎসক রাফিউল আলম ও অ্যানেস্থেশিয়া চিকিৎসক ফৌজিয়া মমতাজ সুপ্তিকে আসামী করে মামলা জমা দিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৯:০৯ পিএম | শনিবার, ১৮ মার্চ ২০২৩

The Daily Sarod |