শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

করোনার টিকা প্রথম ডোজ দেওয়া হবে আরও দুইদিন: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 8:51 pm

করোনার টিকা প্রথম ডোজ দেওয়া হবে আরও দুইদিন: স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাসের টিকা প্রদানে প্রথম ডোজ আরও দুইদিন চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এসময় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হচ্ছে না। দ্বিতীয় ও তৃতীয় ডোজের সঙ্গে প্রথম ডোজের টিকা কার্যক্রম আরও দুদিন চলমান থাকবে।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম ঘোষণা দিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে।

সেদিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারি এক দিনেই সারাদেশে করোনা ভাইরাসের এক কোটি ডোজ টিকা দেওয়া হবে।

এর ধারাবাহিকতায় আজ বিশেষ ক্যাম্পেইনে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক কোটি। তবে এই টিকা দিতে লাগছে না কোনো নিবন্ধন। দেওয়া হচ্ছে সিনোভ্যাক ও সিনোফার্মার টিকা।

এ টিকা দেওয়ার মাধ্যমে মোট জনসংখ্যার ৭০ শতাংশকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

সূত্রঃ ইত্তেফাক

Facebook Comments Box

Posted ৮:৫১ পিএম | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |